উইঘুর নারীদের হিজাব খুলতে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পাকিস্তানে থাকা চীনা দূবাসের সাংস্কৃতিক উপদেষ্টা ঝাং হেকিং।
টুইটারে তিনি একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা গেছে, এক স্বল্প বসনা চীনা নারী বেলি ড্যান্স করছেন।
তিনি ক্যাপশনে লিখেছেন, হিজাব খুলুন, আপনার চোখ দেখতে দিন। সঙ্গে হ্যাশট্যাগ জিনজিয়াং ড্যান্স।
এরপরই তিনি সমালোচনার মুখে পড়েন।
সোমবার দ্য প্রিন্ট জানিয়েছে, এমন ক্যাপশন আর ভিডিও শেয়ার করার পর পাকিস্তানে সমালোচনার মুখে পড়েন চীনা কূটনীতিক। এরপরেই টুইটটি মুছে দেন তিনি।










