spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৫, সুস্থ ৪

দেশে গত ২৪ ঘণ্টায় ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৭৫ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

রোববার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৭০ জন।

২৪ ঘণ্টায় ১০৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০৪৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ