spot_img
spot_img

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ কোটি টাকা দেবে এফবিসিসিআই

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

রোববার (৯ এপ্রিল) বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শন শেষে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এ ঘোষণা দেন।

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসতে দেশের সব ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ীরা পাশে দাঁড়ালে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে।

এফবিসিসিআই সভাপতি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। এখানকার ব্যবসায়ীরা রোজার মাসেই সবচেয়ে বেশি ব্যবসা করে।

তিনি বলেন, মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। দোকান মালিক সমিতিকে আহ্বান জানাবো, এটার একটা ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই পাশে থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ