spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলী হামলায় মাগাজি পৌসরভার মেয়র শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলী হামলায় হাতেম আল-গামরি নামের এক মেয়র শহীদ হয়েছেন। তিনি গাজ্জা মাগাজি পৌসরভার মেয়র ছিলেন। মাগাজি ক্যাম্পে ইসরাইলী হামলায় তার সঙ্গে আরও বেশ কয়েকজন শহীদ হয়েছেন। এদিকে, গাজ্জাজুড়ে ইসরাইলের ভয়াবহ নৃশংস হামলায় এ পর্যন্ত শহীদের সংখ্যা ৩৩ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরাইলী যুদ্ধবিমান কেন্দ্রীয় গাজ্জার মাগাজি ক্যাম্পের একটি কাউন্সিল ভবনে বোমা হামলা চালিয়ে মাগাজি পৌরসভার মেয়রসহ বেশ কয়েকজনকে হত্যা করেছে বলে গাজ্জা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে।

গাজ্জার মিডিয়া অফিস টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেছে, শহীদ হাতেম আল-গামরি তার কাজের প্রতি নিবেদিত ছিলেন এবং “নিজের শেষ মুহূর্ত পর্যন্ত” মাগাজির জনগণের সেবা করেছিলেন।

এদিকে আন্তর্জাতিক আদালতের অস্থায়ী রায়কে উপেক্ষা করে দখলদার ইসরাইল গাজ্জা উপত্যকায় আক্রমণ অব্যাহত রেখেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ