ক্ষতিপুরণ দেওয়ার আগে আমেরিকার সাথে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি বলেন, বর্তমানে আমেরিকার সাথে কোনো আলোচনা নয়, শুধু মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় হচ্ছে। তিনি আরো বলেন, তাদের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য ওয়াশিংটন ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সরাসরি আলোচনা পুনরায় শুরু হবে না।
আরাগচি বলেন, মধ্যস্থতাকারীরা এখনো আলোচনা পুনরায় শুরু করার উপায় খুঁজছেন। তবে সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয় সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে মনে করে না তেহরান।
তিনি আরো বলেন, ‘আলোচনার ক্ষেত্র তৈরির প্রচেষ্টা চলছে। আমেরিকা তার লঙ্ঘনগুলো সংশোধন না করা পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।’










