গাজ্জা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল। একই সঙ্গে হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত গাজ্জা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রবিবার ৯ আগস্ট ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা
নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলা হয়েছে, “ইসরাইল ১৫ দফার এই নথি প্রত্যাখ্যান করছে। হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী কোনো ধরনের প্রত্যাহার কার্যকর করবে না।”
তিনি বলেন, ইসরাইল হামাসকে প্রকৃত অর্থে ভেঙে দিতে চায়, “লোক দেখানো ভাবে ভেঙে দেওয়া নয়।”
এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান নেতানিয়াহু।
তিনি বলেন, “এখন আমরা এই বিষয়টি নিয়ে আমেরিকানদের সঙ্গে কথা বলছি। তাদের কিছু প্রস্তাব রয়েছে। এর কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য, আবার কিছু গ্রহণযোগ্য নয়।










