spot_img

বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে কমিশন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি দেশে আগুন সন্ত্রাস আর জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। তারা আবারও আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের শরীরে শেষ বিন্দু পরিমাণ রক্ত থাকতে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না।

তিনি বলেন, দেশের মানুষ আর ঘোলা পানিতে মাছ শিকার করতে দিবে না। সাহস থাকলে দেশে এসে রাজনীতি করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ