spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ৩৪ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছে থেকে ৮ হাজার পিস এর বেশি ইয়াবাসহ একাধিক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) ভোর ছয়টা থেকে শনিবার (৯ অক্টোবর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৩৪ জনের কাছ থেকে ৮ হাজার ২৮১ পিস ইয়াবা, ২২ কেজি ৫৭০ গ্রাম ২১ পুরিয়া গাঁজা, ১৪৩ গ্রাম হেরোইন ও ২০টি ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ