বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিদেশে বসে যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে সরকার সতর্ক দৃষ্টি রাখছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, দেশের সুনাম বিনষ্টে সাইবার হামলায় জড়িত দেশি বিদেশিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার সতর্ক দৃষ্টি রাখছে।

শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের জুড়িতে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির আহ্বানে রাজারবাগ পুলিশ ঘুরে দাঁড়িয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছিল বাংলাদেশ পুলিশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ। স্বাধীনতা যুদ্ধ ও তৎপরবর্তী সময়ে দেশ পূনঃগঠনে পুলিশের ভূমিকা প্রশংসনীয় ছিল। মহামারী করোনার সময় পুলিশ সম্মুখসারির যোদ্ধা হিসেবে অনেকেই মারা গেলেও পুলিশ এ দুর্যোগ মোকাবেলায় মাঠে দৃঢ়তার সঙ্গে কাজ করেছে। পুলিশ বাহিনীকে আধুনিয়াকানে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, মাদকের এই ভয়ঙ্কর নেশা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। আমরা যেভাবে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলাম ঠিক সেভাবে আমাদের সবাইকে মাদকের এই ভয়ঙ্কর নেশা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। তা না হলে আমাদের উন্নয়নের ধারা ব্যহত হবে।‌ এজন্য পুলিশসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ