spot_img
spot_img

এখনো হামাসের সৈন্যদের ইসরাইলে ঢোকার সম্ভবনা উড়িয়ে দিচ্ছি না: ইসরাইলী মুখপাত্র

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধাদের এখনও সীমান্ত অতিক্রম করে ইসরায়েলী ভূখণ্ডে প্রবেশ করার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড। এছাড়াও তিনি সাপ্তাহিক ছুটির দিনে হামাসের আক্রমণকে “নজিরবিহীন” বলে উল্লেখ করেছেন।

আজ সোমবার (৯ অক্টোবর) কর্নেল রিচার্ড এক প্রেস কনফারেন্সে এ বিষয়টি জানান।

প্রেস কনফারেন্সে তিনি আরো বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে কয়েক ডজন ইসরাইলী নাগরিক জিম্মি রয়েছে। যার মধ্যে বয়স্ক বেসামরিক নাগরিক, পরিবার ও শিশুরা রয়েছে।

এদিকে, হামাস-ইসরাইল তৃতীয় দিনের যুদ্ধে গাজ্জায় বৃষ্টির মতো বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরাইলী বাহিনী।

ইসরাইলী প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার জানিয়েছে, সারারাত ধরে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ৫০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

এ আক্রমণের বিষয়ে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদ, টাওয়ার, আবাসিক ভবন ও বিভিন্ন নাগরিক পরিষেবা কেন্দ্রগুলি লক্ষ্য করে বেশিরভাগ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইসরাইল-হামাস সংঘাতের সময় ইসরাইলে অবস্থানরত থাইল্যান্ডের ১২ জন নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে ইসরাইলে সর্বমোট ৩০ হাজার থাই নাগরিক কর্মরত রয়েছে।

সূত্র: আল জাজিরা ও সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ