spot_img

গাজ্জার দুটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে আরও ৫০ জনকে শহীদ করল ইসরাইল

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অবস্থিত দুটি শরণার্থী শিবির লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

জাবালিয়া ও আল-শাতি শরণার্থী শিবিরে বোমা হামলার ফলে ৫০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এছাড়াও আহত হয়েছে কয়েক ডজন। তাদেরকে গাজা শহরের প্রধান হাসপাতাল আল-শিফায় নেওয়া হয়েছে।

এ হামলায় শরণার্থী শিবিরের পাশাপাশি একটি মসজিদও মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, সংঘাত বৃদ্ধির সাথে সাথে বেশ কয়েকটি এশিয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ