মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫০ লাখ ৭১ হাজার

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০ লাখ ৭১ হাজার ৫৮ জনে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ হাজার ৩৬৩ জনের মৃত্যুর পর এ সংখ্যা দাঁড়াল। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৯৬৯ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ১০ লাখ ৭৫ হাজার ৪৯ জনে।

মঙ্গলবার (৯ নভেম্বর) করোনাবিষয়ক আন্তর্জাতিক পরিসংখ্যান সাইট ওয়াল্ডোমেটার থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে আমেরিকায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৬ জন এবং মারা গেছেন ৩৬৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ১৬০জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৭৬ হাজার ২৪৩ জন মারা গেছেন।

অন্যদিকে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৪০০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৩৪ হাজার ৪৯৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৪ জনের।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ