সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত সনাতন পরিষদ।
মঙ্গলবার ( ৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।
এছাড়া্র সম্মিলিত সনাতন পরিষদের পক্ষ থেকে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মঠ-মন্দির, দেবালয় ও বাড়িঘর পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করে আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানা তারা। সংগঠনটির দাবিতে বলা হয়, ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।











