মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ভারতে জ্বালানির দাম কমে, আমরা বাড়াই; জবাবদিহিতার কোনও প্রশ্ন নাই: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ট্রেড ইউনিয়নের একটা আইন আছে। একটা নোটিশ দিবেন যাতে জনগনের দুর্ভোগ না বাড়ে, সরকার প্রতিকার করবে। এরকম কিছুই করেনি। ভারতে জ্বালানির দাম কমে, আমরা বাড়াই; এগুলো জবাবদিহিতার কোনও প্রশ্ন নাই। তাই যাই ইচ্ছে তাই করছে। আমরা এই ব্যাপারে আরও সতর্কতার কথা বলছি, জনগণ আরও বিপদে পড়ছে। এমনিতেই মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই।

মঙ্গলবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধি, সরকারি ছলচাতুরি ও দুঃশাসনের প্রেক্ষিতে’ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের কিছু লুটেরা ব্যবসায়ীরা সরকারের যোগসাজশে সব সময় জনগণের পকেট কেটেছে। সরকারের কিছু যায় আসে না। যখন সরকারি মূল্যবোধ শেষ হয়ে, ক্ষমতায় থাকাকে সমস্ত লক্ষ্য মনে করে তখন মানুষের বিষয় তার কাছে মূল্য থাকবে কী করে।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমাও, দ্রব্যমূল্য কমাও— ইত্যাদি ইত্যাদি অনুরোধ করতে চাই না। কারণ আবারও বলছি— এটা একটা সিন্ডিকেট। মালিকপক্ষ এবং শ্রমিক নেতার নামধারি সরকারি চামচারা যারা অনেক টাকা কামিয়েছেন, তারা এই কাজ করছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ