spot_img

চকবাজারে গোডাউনে অগ্নিকাণ্ড; নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

রাজধানীর চকবাজারে এক প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার ইমামগঞ্জ এমকে টাওয়ারের তৃতীয় তলায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ