শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সিএনজিচালিত বাস স্টিকার লাগিয়ে চিহ্নিত করা হবে: বিআরটিএ

সিএনজিচালিত বাস ও মিনিবাস যাতে অতিরিক্ত ভাড়া আদায় রোধে এসব পরিবহনে স্টিকার লাগিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

তিনি বলেন, সিএনজিচালিত বাস ও মিনিবাস শনাক্ত করতে মালিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। অভিযান চালাতে গিয়ে যাতে সমস্যায় না পড়তে হয় সেজন্য আমরা আলাদা স্টিকার লাগিয়ে দেব।

জানা গেছে, মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে নামবে বিআরটিএ। তারপর স্টিকার লাগানো হবে। এসব কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ