spot_img
spot_img

২০ জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিজিপি

বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত এলাকা আংডাং কুলুং থেকে বাংলাদেশের ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এ সময় তাদের মাছ ধরার জালসহ তিনটি ট্রলারও নিয়ে গেছে দেশটির জান্তা নিয়ন্ত্রীত বডারগার্ড বাহিনী।

সোমবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে মিয়ানমারের সিটওয়ে (আকিয়াব) শহরের মংডু এলাকার আংডাং-কুলুং উপকূল থেকে তাদের ধরে নিয়ে যায়।

আটকে রাখা তিনটি ট্রলার – টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার ফজল করিম, ৭ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়ার সালমান ও ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ জালিয়া পাড়ার মুহাম্মাদ ছৈয়দের।

ফজল করিমের ছেলে নুরুল ইসলাম বলেন, ৫ নভেম্বর আমার বাবা নিজ ট্রলার নিয়ে মাছ শিকারে বের হন। কিন্তু ৮ নভেম্বর দুপুরে জানা যায় বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্তে আংডাং কুলুং এলাকা থেকে বিজিপি সদস্যরা আমাদের একটিসহ তিনটি বাংলাদেশী মাছধরা ট্রলার ধরে নিয়ে গেছে। সেইসাথে ১৮-২০ জন জেলেকেও নিয়ে গেছে তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ