spot_img
spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও নবজাতকের লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে আবারও এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নবজাতকটি কন্যা শিশু। তার বয়স আনুমানিক এক দিন।

বুধবার বিকালে শহিদুল্লাহ হল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকটির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আজ বিকাল ৪টার দিকে ৯৯৯-এ কল পেয়ে নবজাতকের লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত নবজাতকের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আল মোমেন বলেছেন, আজ বিকালে শহিদুল্লাহ হলের পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নবজাতকের লাশটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ ফেলে গেছে। ময়নাতদন্ত শেষে আগামীকাল বিস্তারিত জানানো হবে।

গত ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিপরীত পাশে অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছিল শাহবাগ থানা পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ