সকাল ১১টা থেকে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।
খন্দকার মোশাররফ বলেন, জনগণের আন্দোলনের সামনে সব স্বৈরাচার নতি স্বীকার করতে হয়েছে। ইতিহাস তাই বলে। বর্তমান সরকারকেও জনগণের দাবির সামনে ইনশাআল্লাহ, নতি স্বীকার করতে হবে। এটা আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, যারা ভবিষ্যতে আমাদের সাথে যুগপৎ আন্দোলনে থাকবেন। আগামীকালের সমাবেশে তারা শান্তিপূর্ণভাবে উপস্থিত থাকবে এবং ঢাকার সকল পর্যায়ের জনগণকে সমাবেশে আসার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, ঢাকার সমাবেশ থেকে আগামী দিনে সরকারকে বিদায়ের জন্য দফা ঘোষণা করব।










