spot_img

‘শামীম ওসমান কীসের পক্ষে প্রচারণা করবেন জানি না, আমার জানার প্রয়োজনও নেই’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শামীম ওসমান কীসের পক্ষে প্রচারণা করবেন জানি না, আমার জানার প্রয়োজনও নেই। আমার সমর্থন জনগণ। বিগত নির্বাচনগুলের দিকে তাকালে দেখা যাবে যতকিছুই হোক না কেন এখানে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হয়, এবারও তাই হবে।

সোমবার (৯ জানুয়ারি) সকালে শহরের ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, স্থানীয় সরকারের কাজগুলো সব সময়ই চলমান থাকে। তবে আমি বলতে পারি নারায়ণগঞ্জবাসী আমাকে সব সময় তাদের কাছে পেয়েছে, যেকোনও কাজে। নগরবাসী আমাকে বেছে নেবে কারণ যখন এ শহরের মানুষ একদমই কথা বলতে পারত না, ভয়ে ভীত থাকত তখন জানি না অপর প্রার্থীরা কোথায় ছিলেন। আমি আমার বিগত ১৮ বছরে কোনও প্রার্থীকে এত সরব থাকতে দেখিনি। আমি ত্বকী হত্যাকাণ্ডের মত এত আলোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তৈমূর আলম খন্দকারকে একটা সমাবেশ করতে দেখিনি। এ শহরে আশিক, বুলু, চঞ্চলকে হত্যা করা হয়েছে। দেখিনি কখনও একটি প্রতিবাদ করতে।

তিনি বলেন, আজকে তিনি যাদের ক্যান্ডিডেট তাদের বিরুদ্ধে তিনি বলেছেন- তাকে নাকি গুলি করে বের করে দিয়েছে। সারাক্ষণই বলেছে আমাকে শামীম ওসমান গুলি করেছে, আমার অফিসে গিয়ে গুলি করেছে। আজকে উনি কেন এ সকল কথা বলছেন না। আজকে উনি চুপচাপ বসে আছেন। আমার বিরুদ্ধে তিনি অনেক কিছু বলছেন যা উনার বলা উচিত না। আমাকে না শুধু আমার বাবাকেও উনি চেনেন। গতকাল প্রেসকনফারেন্সে তিনি যে অভিযোগ এনেছেন সেগুলো সম্পূর্ণ বেমানান। গত দেড় বছর যাবৎ শামীম ওসমান এই গ্রাউন্ড তৈরি করেছে আমার বিরুদ্ধে। শামীম ওসমান যে কথা বলেছে কালকে উনি তোতাপাখির মত সেগুলোই বলেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ