বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়নের নির্দেশ দিয়েছে আদালত। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
এর আগে গত বছরের অক্টোবর মাসে শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের রায় বাস্তবায়ন চেয়ে রিট দায়ের করা হয়। রিটে জনপ্রশাসন সচিবসহ ৪০ সচিবকে বিবাদী করা হয়। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন ও মো. শাহিনুজ্জামান রিটটি দায়ের করেন।










