spot_img

ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ না : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগকে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ না।

তিনি বলেন, খুব আতঙ্ক সৃষ্টি করেছিল। এত ঢাক-ঢোল পিটিয়ে ১০ তারিখ চলে গেল গোলাপবাগে, সেটা আমি বলতে চাই না। সেখানে যেতে হলো। এখন আবার বলে ১১ তারিখ থেকে আন্দোলন করবে তারা। তাদের সাথে আবার অতি বাম, অতি ডান, সব অতিরা এক জায়গায় হয়েছে। আতি-পাতি নেতা হয়ে তারা নাকি একেবারে ক্ষমতা থেকে আমাদের উৎখাত করবে! আওয়ামী লীগকে উৎখাত এত সহজ নয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, অবৈধ ক্ষমতাকে বা কেউ ভোট চুরি করলে ক্ষমতা থেকে হটানো- সেটা আওয়ামী লীগ পারে আমরা তা প্রমাণ করেছি। এটা আমরা প্রমাণ করেছি বার বার। আমরা গণতন্ত্রের চর্চা নিজের দলে করি, দেশেও গণতন্ত্র চর্চা করি।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের স্বার্থে কাজ করে। জনগণের কল্যাণ সাধন করেছি বলেই জনগণ ভোট দেয়। আওয়ামী লীগের এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, ইনশা-আল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ