বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় যুদ্ধ বিরতির দাবি জানালো ইহুদি ধর্মগুরুরা

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের প্রতিবাদ জানিয়েছে ‘রাবিস ফর সিজফায়ার’ গ্রুপের সদস্যরা। সেই সঙ্গে অবরুদ্ধ ছিটমহলে অবিলম্বে যুদ্ধবিরতিরও দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (৮ জানুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কক্ষের ভেতরেই এ প্রতিবাদ জানায় তারা।

এসময়, গাজ্জায় যুদ্ধবিরতির বিরোধিতায় লিপ্ত ওয়াশিংটনের ভেটো প্রদানের কথা উল্লেখ করা হয়।সেই সঙ্গে, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ভেটো না দেওয়ারও আহ্বান জানায় বিক্ষোভকারী।

গ্রুপের একজন সদস্য বলেন, “গাজ্জায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির জন্য জাতিসংঘকে সমর্থন জানানোর উদ্দেশ্যে আমরা এখানে এসেছি।”

প্রতিবাদ কর্মসূচিতে বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ব্যানার দেখা যায়। এসব ব্যানারে লেখা ছিল, ‘বাইডেন: বিশ্ববাসী গাজ্জায় যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে’, ‘বাইডেন: যুদ্ধ বিরতির প্রস্তাবে ভেটো দেওয়া বন্ধ করো।’

প্রসঙ্গত, প্রাথমিক পর্যায়ে তারা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কক্ষের ভেতরেই গাজ্জার সমর্থনে বিভিন্ন সংগীত পরিবেশন করছিল এসব ইহুদি ধর্মগুরুরা। তবে কিছুক্ষণ পরেই তাদের বের করে দেয় নিরাপত্তা কর্মীরা। এরপর তারা জাতিসংঘের মূল ভবনের সামনে যুদ্ধ বিরতির দাবিতে জড়ো হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ