বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১১ হাজার ৪৬৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ১ হাজার ১১৩ জন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৪৭৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৯৪ হাজার ৮০০ জনে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ২৭৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৬ হাজার ৫০০ জন।











