spot_img

হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে তাকবীর দেওয়া মুসকানকে লাখ টাকা পুরস্কারের ঘোষণা ভালুকার চেয়ারম্যানের

কর্ণাটকের প্রি-ইউনিভার্সিটি কলেজে হিজাব পরায় উগ্র হিন্দুত্ববাদী শিক্ষার্থীদের অপমানের বিরুদ্ধে আল্লাহু আকবার এর তাকবীর দিয়ে প্রতিরোধ গড়ে তোলা নারী শিক্ষার্থী মুসকান খানকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তার ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি।

উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‌আল্লাহু আকবার বলা মেয়েটির জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম। জানি না কীভাবে দেব, দেওয়ার ব্যবস্থা থাকলে জানাবেন। আল্লাহু আকবার।

একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ওই ছাত্রীর সাহসিকতাকে সাধুবাদ জানাই। আমি তার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি। কীভাবে পাঠাবো জানি না। আপনারা জেনে থাকলে আমাকে জানান, পুরস্কারের টাকাটা পাঠাতে চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ