spot_img
spot_img

ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন; চলছে ভোটগ্রহণ

রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে নির্দিষ্ট সময়েই রাজ্যটিতে নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতের রাজনীতিতে উত্তরপ্রদেশের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। ভারতীয় রাজনীতির সমীকরণ ও পরিসংখ্যান অনুযায়ী, উত্তরপ্রদেশে যে দল জয়ী হয়, তারা দেশটির জাতীয় নির্বাচনে জয়লাভের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পথে এগিয়ে থাকে। অর্থাৎ উত্তরপ্রদেশের বিজয়ী দলই ভবিষ্যৎ ভারতের শাসকদল।

১০ ফেব্রুয়ারি থেকে আগামী ৭ মার্চ পর্যন্ত মোট সাত দফায় ৪০৩ বিধানসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে ভোটগ্রহণ হবে। এরমধ্যে প্রথম দফায় বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ৫৮টি আসনে ভোটগ্রহণ চলছে। এসব আসনে বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, এলআরডি, বিএসপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ১১টি জেলায় প্রথম দফায় ৫৮ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব জেলা পশ্চিম উত্তর প্রদেশের অন্তর্গত। এরমধ্যে রয়েছে মীরাট, মথুরা, আলীগড়, গৌতম বুদ্ধনগর, হাপুর, বাগপত, বুলন্দশহর, মুজাফফরনগর, শামলি, গাজিয়াবাদ এবং আগ্রার ৫৮টি বিধানসভা আসন। ওই এলাকায় বিজেপি, এসপি, কংগ্রেস ও বিএসপি প্রধান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। এসব আসনে বিপুল সংখ্যক মুসলিম ভোটার রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ