spot_img
spot_img

ফিলিস্তিন থেকে ৭৩ সদস্যের একটি উদ্ধারকারী দল তুরস্ক ও সিরিয়ায় রওনা হয়েছে

ফিলিস্তিন থেকে তুরস্ক ও সিরিয়া জুড়ে ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য ৭৩ জনের একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই দলটিকে দুটি দলে বিভক্ত করে সিরিয়া ও তুরস্কে পাঠানো হয়েছে বলে আনাদোলু এজেন্সি খবর প্রকাশ করেছে। এ দলটিতে উদ্ধারকারী, ডাক্তার ও প্রাথমিক চিকিৎসা প্রদানকারীরা অন্তর্ভুক্ত রয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি উদ্ধারকারী দলটির প্রস্থানের আগে একটি অনুষ্ঠানে বলেন, “ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্ত ভাইদের সাহায্য করার জন্য ফিলিস্তিন তার সমস্ত সরঞ্জাম ব্যবহার করতে প্রস্তুত রয়েছে।”

ফিলিস্তিনি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রধান ইমাদ আল-জুহাইরি বলেন, “ফিলিস্তিনি কর্মীরা এ মিশনে বিশেষভাবে সহায়ক হবে, কারণ তারা উদ্ধার অভিযানে বিশেষ দক্ষতা সম্পন্ন।”

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ