spot_img
spot_img

গাজ্জায় সফল হয়নি ইসরাইলি বাহিনী: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধে কাঙ্খিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইয়াহুদ বারেক।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে বারেক বলেন, “গাজ্জা যুদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম হয়েছে নেতানিয়াহু।” সেই সঙ্গে নেতানিয়াহুকে স্বেচ্ছায় পদত্যাগ ও দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নেতানিয়াহুর যুদ্ধ পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, “এটা যুদ্ধ পরিচালনার কোন উপায় নয় যেখানে ইসরাইলের কাঙ্ক্ষিত লক্ষ্য বিজয় অর্জন করা। জনসম্মুখে বক্তব্য দিয়ে অবিরাম বড়াই করা সম্ভব, তবে তা কখনোই বাস্তবতাকে পরিবর্তন করবে না।”

তিনি আরো বলেন, রাজনৈতিক স্তরে নেতৃত্ব শূন্যতায় ভুগছে ইসরাইল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে নেতানিয়াহু। মন্ত্রিপরিষদের মধ্যে মতের অমিল দেখা দিচ্ছে। যার ফলে একটি রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের ক্ষেত্রেও বিভ্রান্তিতে ভুগছে ইসরাইল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ