রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে হাইকোর্টের রায় অনুযায়ী নিবন্ধন না দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ মার্চ) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে আদালত অবমাননার অভিযোগে সিইসির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সাথে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকির করা এক আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করা হয়।
২০১৯ সালের ১১ এপ্রিল রাজনেতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে রায় দেয় হাইকোর্ট।









