spot_img

আইনের শাসন প্রতিষ্ঠায় একমাত্র পথ সরকারকে পতন করা: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় একমাত্র পথ এই সরকারের পতন। এই সরকারও যাবে, সেদিন বেশি দূরে নয়, কাজটি যথা সময়ে হবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল আয়োজিত অসহায়দের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা যেন রাস্তায় দাঁড়িয়ে আর মার না খাই। আমাদের একটি মাত্র কাজ, সেটি হচ্ছে সামনে অগ্রসর হওয়া। আমরা যদি সাহস নিয়ে ওদের সামনে দাঁড়াই তখন গুলি করার সাহস পাবে না। প্রতিরোধ যা করার করেছে, আর কোনো প্রতিরোধ করার ক্ষমতা নেই।

তিনি বলেন, যারা দিন আনে দিন খায়, তাদের মধ্যে অভাব। বেকারত্ব সংকোচিত, কর্মসংস্থান বাড়ছে না, কর্মসংস্থানের সুযোগ নেই। মানুষ আয়ের পথ খুঁজে পাচ্ছে না। দুর্নীতি-অর্থপাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতির শূন্যের কোঠায়। বিশ্ববাজারে তেলের দাম ক্রমান্বয়ে কমছে, অথচ আমাদের দেশে দাম বেড়েই চলেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ