spot_img

সরকারের অবস্থান নড়বড়ে হয়ে গেছে: জাতীয় পার্টি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জবাবদিহিতার অভাবসহ বিভিন্ন কারণে সরকারের অবস্থান নড়বড়ে হয়ে গেছে

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, সরকারি দলের অত্যাচারে জনগণের নাভিশ্বাস উঠেছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়লেও অন্যদের সেভাবে আয় বাড়ার সুযোগ নেই। একদিকে দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ