সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে: রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তাদের ষড়যন্ত্র মোকাবিলা করে আবার এই দলকে সংগঠিত করেন। জনগণকে সংগঠিত করে ২০০৮ সালে আমরা নির্বাচনের মাধ্যমে আবার দলকে ক্ষমতায় নিয়ে এসেছি। আজকের মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের সেই লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর সেই আদর্শকে বাস্তবায়নের জন্য বর্তমান সরকার প্রতিদিন পদক্ষেপ গ্রহণ করছে। এখনো কিন্তু সেই শক্তি বসে নেই। বিএনপি এবং জামায়াত জনগণের প্রতি আস্থা হারিয়ে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বিএনপি-জামায়ত ঐক্যবদ্ধভাবে ২০০১ সালে ক্ষমতায় এসে গোটা বাংলাদেশে সন্ত্রাসের একটি দলমত তৈরি করেছে, বাংলা ভাইয়ের উত্থান হয়েছে, গোটা বাংলাদেশে স্লোগান দিয়েছে আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান। এই শ্লোগান দিয়ে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড তৈরি করেছে।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, গোটা বাংলাদেশে একসঙ্গে ৬৩ জেলার ৫৪০টি স্থানে বোমা বিস্ফোরিত হয়েছে। প্রকাশ্যে অস্ত্র দিয়ে রাজশাহী অঞ্চলে, নাটোর অঞ্চলে, নওগাঁ অঞ্চলে মিছিল করেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img