spot_img
spot_img

ইসরাইলী বাহিনীর হামলায় আরও ৮২ ফিলিস্তিনি শহীদ

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনে বেড়েই চলেছে শহদের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তাদের হামলায় আরো ৮২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মাধ্যমে নিহতের সংখ্যা পৌঁছালো ৩০ হাজার ৯৬০ জনে।

রোববার (১০ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আনাদোলু এজেন্সির বরাত দিয়ে বলা হয়, শনিবার গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলের অবিরত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮২ ফিলিস্তিনি শহীদ এবং ১২২ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইলী দখলদারিত্ব গাজ্জা উপত্যকায় ১০টি পরিবারে গণহত্যা চালিয়েছে। এ হামলায় গত ২৪ ঘণ্টায় ৮২ জন শহীদ এবং ১২২ জন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজ্জায় ইসরাইলী আগ্রাসনের শিকারদের ৭২ শতাংশই শিশু ও নারী।

সূত্র : মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ