spot_img

বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা ছিল পুলিশ হবে জনগণের পুলিশ: প্রধানমন্ত্রী

পুলিশকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১০ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য পুলিশের ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের পুলিশ হবে জনগণের পুলিশ। আর পুলিশের এ দুটি উদ্যোগই গণমুখী হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চট্টগ্রাম, পীরগঞ্জ, রংপুর ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ভার্চুয়ালি পুলিশ সদস্য এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

এতে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন। এছাড়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও বক্তৃতা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ