spot_img
spot_img

জাতীয় ঈদগাহে ঈদের জামায়াত সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল ফিতর আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদযাপিত হবে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এই দিন সকালে ঈদগাহ ও মসজিদে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন মুসলমানরা।

রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে।

রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে পরপর পাঁচটি ঈদ জামাত। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানায়, জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন।

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে সকাল ৭, ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ