spot_img
spot_img

ইসরাইলের প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে ‘মানবতার জন্য অভিশাপ’ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই পোস্টটি করার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এর তীব্র নিন্দা জানায়। এরপরই পোস্টটি মুছে ফেলা হয়।

বার্তায় বলা হয়, ইসরাইলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়।

মুছে ফেলা পোস্টে আসিফ লিখেছিলেন, ‘ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, তখন লেবাননে গণহত্যা চলছে। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, প্রথমে গাজ্জা, তারপর ইরান, এখন লেবানন। রক্তপাত থামছেই না।’

তিনি আরও লিখেছিলেন, ‘আমি আশা করি এবং প্রার্থনা করি, যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনি ভূমিতে এই ‘ক্যান্সারসদৃশ রাষ্ট্র’ তৈরি করেছে, তারা যেন জাহান্নামে পুড়ে।’

খাজা আসিফের ওই পোস্টটি জেরুজালেমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বার্তায় বলা হয়, ইসরাইলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়।

এতে বলা হয়, এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই, যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ