spot_img

বাংলাদেশ বর্তমানে বিশ্বের বুকে একটি আকর্ষণীয় বিনিয়োগের স্থান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ বর্তমানে বিশ্বের বুকে একটি আকর্ষণীয় বিনিয়োগের স্থান হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় এই দেশটি বিশ্বের যেকোন দেশের ব্যবসায়ীদের জন্য পছন্দের লক্ষ্য হতে পারে।

মঙ্গলবার (১০ই মে) সকালে গণভবনে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে সকলে খুশি। ইতোমধ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশে ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছে। মার্কিন বিনিয়োগকারীরা যদি আগ্রহ প্রকাশ করেন, তবে তাদের জন্য আলাদা একটি অঞ্চল বরাদ্দ দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালে বাংলাদেশকে এলডিসি থেকে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হওয়া আমাদের লক্ষ্য। এ জন্য আমাদের বন্ধুপ্রতীম দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ প্রয়োজন।

বাংলাদেশ এখন বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভৌত পরিকাঠামোর পাশাপাশি আমরা বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত নিয়ম-কানুনের মানোন্নয়ন ও সহজ করেছি। দক্ষিণ এশিয়র মধ্যে সবচেয়ে উদার এবং সুরক্ষিত বিনিয়োগে নীতি বাংলাদেশের। আমরা সারা দেশে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছি। মার্কিন বিনিয়োগকারীরা যদি আগ্রহ প্রকাশ করে তাহলে এই অঞ্চলগুলো থেকে একটি বরাদ্দ দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ