spot_img

দ্বীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন হাফেজ কাসেম: চরমোনাই পীর

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক সহকারী মুহতামিম ও ফটিকছড়ি তালিমুদ্দীন মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ কাসেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।

বৃহস্পতিবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় চরমোনাই পীর বলেন, হাফেজ কাসেম আজীবন ইলমে নববীর খেদমত করেছেন। দেশ-বিদেশে তাঁর হাজার হাজার ছাত্র ও ভক্ত রয়েছে। তিনি অসংখ্য মসজিদ-মাদরাসার সাথে সম্পৃক্ত থেকে দ্বীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন।

চরমোনাই পীর আরও বলেন, হাফেজ কাসেমের ইন্তেকালে দেশবাসী একজন সাচ্চা বুজুর্গকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। আল্লাহ তা‘আলা মরহুমের খেদমতগুলো কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং পরিবারবর্গকে সবর করার তৌফিক দিন। আমীন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ