spot_img

ভারতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি

বিজেপি নেতাদের মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদ জানিয়ে ভারতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

দব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (১০ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ এই আহ্বান জানায় দলটির নেতারা। সমাবেশটির আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

সমাবেশে ওলামা দলের সভাপতি মাওলনা নেছারুল হক বলেন, আমার প্রিয় নবীকে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন মহানগর উত্তর-দক্ষিণ কমিটির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ও আমুনুল হক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ