spot_img
spot_img

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক শুক্রবার

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে সেই বৈঠক। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে।

আজ মঙ্গলবার (১০ জুন) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠক রাজনৈতিক সংকট উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলে মন্তব্য করেছেন।

এর আগে, সোমবার (৯ জুন) রাতে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। সেখানে তারেক রহমান নিজেই বৈঠকের বিষয়ে নেতাদের অবহিত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ