spot_img
spot_img

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের বৃহৎ যাত্রীবাহী ও সামরিক বিমান প্রস্তুতকারক কোম্পানি এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

এছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে সোমবার (৯ জুন) সন্ধ্যায় ব্রিটেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ