নয় বছর ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আগামীকাল রোববার দুপুরে দেশে ফিরছেন।
আজ শনিবার (১০ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবীর জানান, সাবেক এই প্রতিমন্ত্রী আসবেন দিল্লি থেকে। আগামীকাল সকাল ১১টায় রওনা দিয়ে দুপুর ২টায় তার ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।











