spot_img
spot_img

পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান: ইসমাইল বাঘাই

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে হওয়া নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে তেহরান উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সোমবার (১০ আগস্ট) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাঘাই বলেন, এই চুক্তি আমেরিকার প্রতি মনোভাবের পরিবর্তন এবং নিরাপত্তা নিয়ে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে নতুন পরিবর্তনের ইঙ্গিত দেয়। তার মতে, এসব দেশ এখন বাইরের শক্তির পরিবর্তে নিজেদের সক্ষমতার ওপর আরও বেশি নির্ভরশীল হচ্ছে।

তিনি বলেন, ‘যেকোনো পরিকল্পনা যদি ওই অঞ্চলের ভূরাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে প্রণীত হয়, ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক হয় এবং শত্রু ও হুমকিকে সঠিকভাবে চিহ্নিত করে, তা নিরাপত্তা জোরদার করতে এবং ইহুদিবাদী শত্রু ও তার মিত্রদের কারণে সৃষ্ট অস্থিতিশীলতা ও নির্যাতন প্রতিরোধ করতে সাহায্য করার সম্ভাবনা রাখে।’

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ