spot_img
spot_img

ব্রাজিলে স্পিডবোট ডুবে ১১ জনের মৃত্যু

ব্রাজিলে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একাধিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

এক বিবৃতিতে ব্রাজিলের নৌ-বাহিনী জানিয়েছে, স্পিডবোটটি উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের মারাজো দ্বীপ থেকে রাজ্যের রাজধানী বেলেমের দিকে যাচ্ছিল। ডুবে যাওয়া নৌকাটির ৬৩ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে, পাওয়া গেছে ১১টি মৃতদেহ।

দমকলকর্মীরা তাদের বিবৃতিতে জানান, ডুবে যাওয়া নৌকাটির আন্তঃজেলা জলপথে যাত্রী পরিবহনের অনুমতি ছিল না। এটি রওনা-ও হয়েছিল অবৈধ একটি বন্দর থেকে। দুর্ঘটনার তদন্ত শুরু করা পুলিশ এক বিবৃতিতে বলেছে, তদন্ত এবং যারা দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনতে পুলিশ এখতিয়ার অনুযায়ী উপযুক্ত সব ব্যবস্থাই নেবে।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ