বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিবেশি দেশ ভারতে সফরে গিয়েছিলেন কিভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যায় সেই বোঝাপড়া করতে, দেশের স্বার্থে নয়। তিনি সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেন নি। বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু বিকিয়ে দিয়েছেন সে প্রশ্ন ওঠেছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) গাজীপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যতই দৌড়ঝাঁপ করুক শেখ হাসিনা আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। দেন দরবার করে আর লাভ হবে না। এ সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে। যতই নির্যাতন করুক মিথ্যা মামলা দিক, হামলা করুক জনগণকে দমিয়ে রাখতে পারবে না। অচিরেই সরকারকে বিদায় নিতে হবে।










