বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দেশের বর্তমান পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী আওয়ামী লীগ সরকার। তারা দেশকে সম্পূর্ণরূপে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের দোতলার মিলনায়তনে “রাজনীতি পূর্ব পাকিস্তান ও বাংলদেশ” শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে হাওরের ওপর দিয়ে উড়াল সড়ক নির্মাণের প্রকল্প নিয়েছে। তারা সেখানে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এটা নি:সন্দেহে ২৬ হাজার কোটি টাকায় গিয়ে ঠেকবে। যেখানে দেশের ২৬ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে সেখানে এ ধরনের বিলাসি প্রকল্প নি:সন্দেহে প্রশ্নবোধক।










