spot_img
spot_img

কারাবন্দী করা হলে আরও বিপজ্জনক হয়ে উঠব: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমাকে যদি কারাগারে পাঠানো হয়, তাহলে আমি আরও বিপজ্জনক হয়ে উঠব।

গত ২০ আগস্ট দলীয় সমাবেশে ইসলামাবাদ হাইকোর্টের এক নারী বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের হয়েছে। ইসলামাবাদের সদর ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মামলার শুনানিতে অংশ নিতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইসলামাবাদের হাইকোর্টে যান ইমরান খান। ওই দিন দুপুর থেকে আদালতে শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে। নিরাপত্তা কর্মী মোতায়েনের বিষয়টি নিয়ে ইমরান খান অসন্তোষ প্রকাশ করেছেন।

ইমরান খান বানিগালার বাসভবন ছাড়ার আগেই পিটিআইয়ের কয়েকজন নেতা আদালতে পৌঁছান। কিন্তু রেজিস্ট্রারের অফিসের সরবরাহ করা তালিকায় নাম না থাকায় নিরাপত্তা কর্মকর্তারা পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরী, শেহজাদ ওয়াসিম ও অন্যান্যদের আদালতে প্রবেশে বাধা দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ