মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ব্যক্তি ফরহাদ বা ছাত্রশিবিরের নয়, এ বিজয় সব শিক্ষার্থীর: ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস জয় হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের। এই প্যানেল থেকে জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ।

ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এ বিজয় ব্যক্তি ফরহাদ বা ছাত্রশিবিরের নয়, বরং সব শিক্ষার্থীর বিজয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যে আমানত দিয়েছেন সেটিই রক্ষা করা এখন বড় দায়িত্ব।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে ফলাফল ঘোষণা শেষে সাংবাদিকদের সামনে ফরহাদ বলেন, আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় বা ছাত্রশিবিরের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে যদি ভুল কিছু করেন তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন শুধরে দেন।

এই সাফল্য নিয়ে বিজয় মিছিল না করার অনুরোধও জানান তিনি। একইসঙ্গে দেশবাসী, বিশেষ করে যারা ডাকসু নির্বাচন নিয়ে আগ্রহী ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ