শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বাংলাদেশকে ২০ লাখ টিকা উপহার দেবে ফ্রান্স

পাঁচ দিনের দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফ্রান্সে রয়েছেন। বৈঠকে বাংলাদেশ‌কে ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার ঘোষণা দিয়ে‌ছে ফ্রান্স সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটিতে পৌঁছেই বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী জঁ কাসতেক্সের সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেয় দেশ‌টি। মঙ্গলবার (৯ ন‌ভেম্বর) এক বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

ড. মো‌মেন ব‌লেন, প্রধামন্ত্রী শেখ হা‌সিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং দেশ‌টির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষা‌তের পর বাংলা‌দেশ‌কে ২০ লাখ (২ মি‌লিয়ন) ক‌রোনাভাইরা‌সের টিকা (নাম জানানো হয়নি) উপহা‌রের ঘোষণা দেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ