বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পদ্মা সেতুতে শুরু হয়েছে পিচ ঢালাইয়ের কাজ

শুরু হয়েছে পদ্মা সেতুর সড়ক পথের পিচ ঢালাইয়ের কাজ। এটি দেখাশোনা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিট থেকে এ কাজ শুরু হয়।

এর মাধ্যমে পদ্মা সেতুতে লক্ষ্য অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে বলে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

জানা গেছে, এরই মাঝে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রায় ৮৯ শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে। আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী বছরের জুন মাসের আগেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হবে। এরপর পারাপার হবে স্বপ্ন, পারাপার হবে অমিত সম্ভাবনা। চলাচল হবে গতিময়। বাড়বে প্রবৃদ্ধি, আসবে সমৃদ্ধি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ